সংবাদ শিরোনাম ::
তালা উপশহর থেকে যুবদল নেতা হত্যা মামলার আসামী রায়হান গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামী কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ ১৭ জুলাই দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাত্র চারদিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তান সহ ঔই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মাগোপনের জন্য বিভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারনা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রায়হান খুলনার দৌলতপুর এলাকার যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লা হত্যা মামলার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।।
















