ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

কোনাবাড়ি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

মোঃ মাহবুবুর রহমান সোহেল

গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় হাইওয়ে সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে। নিহতের নাম মোছাঃ নুরি বেগম। তিনি ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেডে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা না গেলেও পরে সহকর্মীদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাতক যানবাহন চিহ্নিত করার চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নিহত নুরি বেগমের অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোনাবাড়ি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫