বোয়ালমারীতে সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা
- আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪০৭ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী,ফরিদপুর) প্রতিনিধি
গত ২৬ আগস্ট ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাতখোলারচর গ্রামের বটতলা চৌরাস্তায় মাদক সম্রাট মো জুয়েল( ৩৫) ও ভারাটে সন্ত্রাসী মো বিকুল (৪২) এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল অতর্কিত ভাবে ঢাকার টাইম পত্রিকার বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মো কামরুল ইসলামের উপর হামলা চালায়। এতে মো কামরুল ইসলাম মারাত্মক ভাবে জখম হয়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এই বিষয়ে মো কামরুল ইসলাম বলেন,গত কয়েক দিন আগে উপজেলা সেনা ক্যাম্পের অধীনে ময়না ইউনিয়নের ৪-৫ টি স্পটে মাদক নির্মুল অপারেশন করা হয়।তখন সেনাবাহিনীর সাথে সাংবাদিক হিসাবে আমি উপস্থিত ছিলাম।সেজন্য তারা আমার উপর হামলা করে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই মাদক কারবারি দের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা।
















