ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড

পত্নীতলা সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম 

স্টাফ রিপোর্টার (নওগাঁ) 

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ কর্তৃক ভোররাতে ভারত থেকে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে।

পরে বিজিবির টহল দল এসব নাগরিককে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশ থেকে আটক করে।

আটককৃতরা হলেন মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃদুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), (ঞ) মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০)। এদের বাড়ি নাটোর জেলায়। মো. মিরাজ শেখের (১৮) বাড়ি পাবনায়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।

পরে আটককৃত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে নাগরিকত্বের সঠিকতা নিশ্চিত পাওয়া যায়।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুরর রহমান পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত ভারত সীমান্ত থেকে পুশইন করা বাংলাদেশি ১৬ নাগরিকদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলা সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন

আপডেট সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫