ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

ফরিদপুরে নিউমার্কেট এলাকায় মলম পার্টির সদস্য হাতে-নাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)

ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকায় মলম পার্টির এক সদস্যকে হাতে-নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে।

জানা যায়, আটক ব্যক্তির নাম মোঃ রবি (২৩) । সে নিউমার্কেটে কেনাকাটা করতে আসা এক ব্যবসায়ীর শাশুড়িকে নাকে পাউডার জাতীয় ঘ্রাণ শুঁকিয়ে অজ্ঞান করে দেয়। পরে তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা এবং এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। এব্যাপারে আটককৃত মোঃ রবি এই অপরাধের দায় স্বীকার করেন ও তিনি বলেন তার সাথে আরও দুই জন সহযোগী ছিলো তাঁরা ঘটনাস্থল থেকে সোনার একজোড়া কানের দুল ও নগত আট হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। এসময় মোঃ রবিকে তার ঠিকানা সম্পর্কে জিগ্যেস করা হলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই দীন মোহাম্মদ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রবিকে পুলিশ হেফাজতে নেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই দীন মোহাম্মদ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউমার্কেট এলাকায় সম্প্রতি মলম পার্টির সক্রিয়তা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশি টহল জোরদার করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নিউমার্কেট এলাকায় মলম পার্টির সদস্য হাতে-নাতে আটক

আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫