ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস চালককে বেদম মারধর — সাময়িকভাবে বন্ধ ছিল ফরিদপুর-আলফাডাঙ্গা রুটের বাস চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাসচালককে বেদম মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বাস টার্মিনাল থেকে আলফাডাঙ্গাগামী একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বোয়ালমারী এলাকার কিছু উশৃঙ্খল যুবক চালকের উপর হামলা চালায়। এসময় তারা চালককে মারধর করে ও বাসে ভাঙচুর চালায়।

গুরুতর আহত অবস্থায় বাসচালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের আটক করে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে পরে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে অভিযুক্তদের থানায় থেকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফরিদপুর থেকে বোয়ালমারী রুটসহ আশপাশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। পরে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি. নং ১০৫৫)-এর জননন্দিত সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম-এর দৃষ্টি আকর্ষণ করেন।

পুলিশ সুপার শ্রমিক নেতাদের আশ্বস্ত করেন যে, চালককে মারধর ও বাস ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসনের এই আশ্বাসে আস্থা রেখে শ্রমিকরা পুনরায় সকল রুটে বাস চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস চালককে বেদম মারধর — সাময়িকভাবে বন্ধ ছিল ফরিদপুর-আলফাডাঙ্গা রুটের বাস চলাচল

আপডেট সময় : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫