ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: র‌্যাব-১০ এর অভিযান টেকনাফে ১৬ বছরের কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি !  নড়াইলে সরকারি জমি দখল ও জলাবদ্ধতার অভিযোগ, দুর্ভোগে অর্ধশত পরিবার ফরিদপুরে শালিস বৈঠক ঘিরে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ। নগরকান্দায় স্বর্ণালংকার চুরির ঘটনায় সালিস কারীদের নামে মিথ্যা অভিযোগ  নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ মদ ব্যবসায়ী গ্রেফতার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

চিত্র নায়ক সালমান শাহ কে ১২ লাখ টাকা চুক্তি ভিত্তিক হত্যা কান্ড জবান বন্দিতে জানালেন রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক প্রতিবেদনঃ  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ—যার অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা—তার মৃত্যুর প্রায় তিন দশক পর ঘটনাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর এ মামলায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে দেশজুড়ে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে রমনা থানা পুলিশ।

অন্যদিকে, মামলাটি নতুন করে আলোচনায় এসেছে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া জবানবন্দি ঘিরে। ১৬৪ ধারার সেই জবানবন্দিতে রেজভী সালমান শাহকে হত্যার দায় স্বীকার করেছিলেন। তিনি বলেন,

“আমরা সালমান শাহকে হত্যা করেছি। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত ছিলেন। আমিও সেই হত্যাযজ্ঞে অংশ নিই।”

রেজভী তার জবানবন্দিতে আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার একটি হত্যাচুক্তি। এই চুক্তির মূল উদ্যোক্তা ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এছাড়াও এই পরিকল্পনায় অংশ নেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক ও রহস্যের অবসান না হলেও, হত্যা মামলা হিসেবে পুনঃতদন্তের নির্দেশে নতুন মোড় নিয়েছে এই বহুল আলোচিত ঘটনা। ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—প্রিয় নায়কের মৃত্যুর আসল সত্যটি একদিন উদ্ঘাটিত হবে কি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিত্র নায়ক সালমান শাহ কে ১২ লাখ টাকা চুক্তি ভিত্তিক হত্যা কান্ড জবান বন্দিতে জানালেন রিজভী

আপডেট সময় : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫