ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

কোমলমতি শিশুদের নিয়ে কিছু কথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করি, কারণ শিশুদের তাড়াহুড়ো কম। সম্পত্তি বা প্রপার্টি ধারণার সাথেও তারা পরিচিত নয়। একটি লেবেনচুষ শিশুরা অনায়াসে পাঁচশো টাকা দিয়ে কিনে ফেলতে পারে। আমি পারি না। তাদের মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে, আমার নেই। একটি ফড়িঙের দিকে ওরা যে-দৃষ্টিতে তাকায়, সে-দৃষ্টিতে আমি তাকাতে পারি না। সামান্য দুঃখে মায়ের কোলকে ব্যতিব্যস্ত করে তোলে। অবলীলায় উচ্চারণ করতে পারে সত্য। ওদের লুকোবার কিছু নেই। ঘুমের জন্যও দুশ্চিন্তা করতে হয় না। কোনো শিশু ঘুমের ওষুধ খরিদ করেছে, এমনটি শুনি নি। কিন্তু ‘সময়’ নামক শিশুনাশক সেবনের কারণে মানুষ বেশিদিন শিশু থাকতে পারে না। যেটিকে আমরা বড় হওয়া বলি, সেটি আসলে শিশুহত্যার শোক প্রকাশের ক্ষমতা। শৈশব হারানোর পর মানুষ একধরনের সেল্ফ-কিলিংয়ের মধ্য দিয়ে যায়। এই সেল্ফ-কিলিংকেই বলা হয় বেঁচে থাকা। কেউ বেঁচে আছে, এর আসল অর্থ হলো- সে নিজেকে একটু একটু করে হত্যা করতে পারছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোমলমতি শিশুদের নিয়ে কিছু কথা

আপডেট সময় : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫