ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩

ময়মনসিংহে গৃহবন্দি পরিবার: মহিষ লুট, খুনের হুমকি ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

Oplus_0

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের কোতোয়ালী থানার অন্তর্গত অষ্টধার ইউনিয়নের তারাপুর সেনেরচর গ্রামে প্রতিপক্ষের লাগাতার হুমকি ও নির্যাতনের মুখে গৃহবন্দি হয়ে পড়েছে একটি পরিবার। চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—শুধু হুমকি-ধমকিই নয়, তাদের দুটি মহিষ জোরপূর্বক লুট করে নেওয়া হয়েছে এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ পারভীন খাতুন (৪৫) গত ৩০ এপ্রিল কোতোয়ালী মডেল থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী শেখ ফরিদ (৫০), মোঃ এমদাদুল (৪৮), মোঃ নাজিরুল (৪০), মোঃ আতা মিয়া (৪৭), মোঃ জরিফ (৫৫) এবং আরও অজ্ঞাত ৭-৮ জন পূর্বপরিকল্পিতভাবে একাধিকবার তাদের বাড়িতে হামলা চালিয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২২ মার্চ ২০২৫ তারিখে সকালে গ্রামে একটি বিচার শালিশ বসে। পারভীনা খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা শালিশে অংশ নিতে গেলে তার ভাতিজা মোঃ মিজান মিয়াকে বাড়িতে রেখে যান। এই সুযোগে অভিযুক্তরা তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে আঙ্গিনা থেকে দুটি মহিষ লুট করে নিতে থাকে। বাধা দিলে মিজান মিয়ার গলায় ধারালো ছোরা ধরে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, লুটকৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

এরপরও পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও খারাপের দিকে যায়। অভিযোগে বলা হয়, থানায় অভিযোগ করার প্রতিক্রিয়ায় গত ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে বিবাদীরা আবারও বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে হত্যার হুমকি দেয়। তারা বলে, অভিযোগ তুলে না নিলে যেকোনো সময় খুন করে লাশ গুম করে ফেলা হবে। এমনকি অজ্ঞাত সন্ত্রাসী দিয়ে বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেয় তারা।

ভুক্তভোগী পরিবার দাবি করছে, বর্তমানে তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তারা ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। পারভীনা খাতুন জানান, “আমরা এখন নিজের বাড়িতেই নিরাপদ না। প্রতিদিন আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছি। কোনো বিচার না পেলে আমাদের জীবন রক্ষা করা কঠিন হয়ে যাবে।”

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও প্রতিকার না পাওয়ায়, পরিবারটি অবশেষে আইনানুগ সহায়তার জন্য থানার শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি আমরা পেয়েছি, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানে বিঘ্ন ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে গৃহবন্দি পরিবার: মহিষ লুট, খুনের হুমকি ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা

আপডেট সময় : ০২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫