ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার ফরিদপুরে সাংবাদিকতার পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

ফরিদপুরে বিক্রি করে দেওয়া শিশু তানহাকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুরে দত্তক নেওয়া নারীর কোলে ফুটফুটে শিশু তানহা আক্তার।ফরিদপুরে মাকে দেখতে না দিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠা শিশু তাহাকে (১৪ মাস) উদ্ধার করেছে ফরিদপুর র‍্যাব।সোমবার ১২ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। এসময় বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। র‍্যাব কর্মকর্তা জানান, পপি বেগমের সঙ্গে তালাক হলে তাঁর সাবেক স্বামী মো. কাইয়ুম বিশ্বাস তাঁদের শিশুকন্যা তানহাকে জোর করে রেখে দেন। পরে পপি মেয়েকে আনতে গেলে সাবেক স্বামী এতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন।পপি গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এতে সন্তানকে বিক্রি করে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন।পরে আদালত শিশুটিকে উদ্ধারের জন্য ২৮ এপ্রিল নগরকান্দা থানার পুলিশকে নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, র‍্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।শিশুটির বিষয়ে আজ দুপুরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আইনজীবী আনোয়ার হোসেন জানিয়েছেন।
উল্লেখ্য গত তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে একপর্যায়ে চার থেকে পাঁচ মাস আগে তাঁদের সংসার জীবনের বিচ্ছেদ ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে বিক্রি করে দেওয়া শিশু তানহাকে উদ্ধার

আপডেট সময় : ১০:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫