ফরিদপুরে ১১৪ বোতল ফেন্সিডিলসহ র্যাব-১০ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৫০০ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে ২৮জুন বিকাল আনুমান ১৫.৩৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন খলিলপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক বহনকালে আনুমানিক ৩,৪২,০০০/- (তিন লক্ষ বেয়াল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১১৪ (একশত চৌদ্দ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম আসামী ১। মো: জমির উদ্দিন (৩৯) পিতা- মৃত পিয়ার আলী, ২। মো: রমজান আলী (৩০) পিতা- মৃত আজিজ মিয়া, উভয় সাং- গয়েশপুর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা প্রাথমিক ভাবে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতোয়ালিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে নিশ্চিত করেছেন শামীম হাসান সরদার
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে।
























