ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন।

জানা গেছে, রবিবার (১৩ জুলাই) ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে ‘বিজয় ২৪’ নামক আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন পার্থ ঘোষ। অভিযোগ রয়েছে, সেখানেই তিনি গাঁজা সেবন শুরু করলে একই কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন। পরে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর। সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় নষ্ট অথবা অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে জিনিসপত্র হারানোর মতো ঘটনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার ও অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫