ঢাকা
১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
গণমাধ্যম
অন্যান্য
আইন আদালত
ক্যাম্পাস
স্বাস্থ্য
সব
জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
গণমাধ্যম
অন্যান্য
আইন আদালত
ক্যাম্পাস
স্বাস্থ্য
সংবাদ শিরোনাম ::
চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ।
সদরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন
নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ
ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
রাজবাড়ীতে সরকারী টাকা আত্মসাৎ, ধরা পড়ে অর্ধেক টাকা ফেরত দিলেন, তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা
সোমবার, ২১ জুলাই, ২০২৫
বরাদ্দ কম, কেসিসিতে বাজাটের আকার কমেছে ২৬০ কোটি টাকা। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সড়ক, অবকাঠামো ও জলাবদ্ধতা নিরসনে গত চার বছরে নতুন কোন প্রকল্প অনুমোদন হয়নি। পুরাতন প্রকল্প গুলো চলতি বছর শেষ হচ্ছে। এতে কমে গেছে খুলনা মহানগরীর উন্নয়নের আসা সরকারি বরাদ্দ। মাত্র এক বছরের ব্যবধানে কেসিসির বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারনে দুর্যোগ প্রবন উপকূলীয় মহানগর খুলনায় নানা সংকট চলছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনের জন্য বেশকিছু খাল খনন ও অনেক এলাকায় ড্রেন নির্মান বাকি। কেসিসির অভ্যন্তরীন অবকাঠামো সংকটও প্রকট। নগরীর বেশিরভাগ সড়কের সংস্কারও জরুরি। এজন্য কেসিসির ভৌত অবকাঠামো উন্নয়ন নামে একটি প্রকল্প নিয়ে চিঠি চালাচালি চলছে চার বছর ধরে। দ্রুত প্রকল্পটি অনুমোদন এবং বরাদ্দ না বাড়ালে খুলনার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। কেসিসি সুত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে প্রকল্প দুটি ২০১৮ সালের সেপ্টেম্বরে অনুমোদন হয়।প্রায় ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। এর মধ্যে সড়ক মেরামতের প্রকল্পটি গত অর্থ বছরে শেষ হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হচ্ছে চলতি অর্থ বছরে। ২০২১ সালে অনুমোদন হওয়া কেসিসির বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও চলতি অর্থ বছরে শেষ হচ্ছে। এরপর সরকারি অর্থায়নে চলা কোনো প্রকল্প কেসিসিতে থাকছে না। কেসিসির হিসাব বিভাগ থেকে জানাগেছে, কর্পোরেশনের নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা, কর্মচারীদের বেতন- ভাতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের পুরোটাই আসে প্রকল্পের অনুকুলে সরকারি বরাদ্দ এবং দাতা সংস্থার অনুদান থেকে। ফলে নতুন কোন প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন কাজে বরাদ্দ পাওয়া যাবে না। সুত্রটি জানায়, ২০২২-২৩ অর্থ বছরে কেসিসির বাজেটের আকার ছিল ৮৬১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ১ হাজার ৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ছিল ৯৮১ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তুত করা হয়েছে ৭২১ কোটি টাকার বাজেট। চলতি মাসেই এ বাজেট ঘোষণা করা হতে পারে। কেসিসির বাজেট কাম একাউন্ট অফিসার মো: মনিরুজ্জামান জানান, সরকারি প্রকল্প কমে যাওয়ায় অর্থ বরাদ্দও কমছে। এজন্য বাজেটের আকারও ছোট হচ্ছে। হিসাব শাখার কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে কেসিসির উন্নয়ন কাজে সরকারি বরাদ্দ পাওয়াগেছে ৩১৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এসেছে ২২৯ কোটি টাকা। চলতি অর্থ বছরে ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ক্রামান্বয়ে কমতে থাকা উন্নয়ন বরাদ্দের কারনে নগরীর কাংখিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রকল্প গত জুনে শেষ হয়েছে। অন্য কয়েকটি সড়ক, জিয়াহল কমপ্লেক্স, ওয়ার্ড অফিস, ড্রেন নির্মানের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি নিয়ে চার বছর ধরে চালাচালি চলছে। সার্বিক বিষয় নিয়ে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নের জন্য নেওয়া বড় প্রকল্প গুলো দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। পাশাপাশি দাতা সংস্থার অনুমোদিত প্রকল্পের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
সোমবার, ২১ জুলাই, ২০২৫
খুমেক হাসপাতালে করোনায় যুবকের মৃত্যু।
সোমবার, ২১ জুলাই, ২০২৫
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত’: ফজলুর রহমান
সোমবার, ২১ জুলাই, ২০২৫
বালিয়াকান্দিতে রফিকুল ইসলাম কৃষি অফিসার হিসেবে যোগদানের পর ঘটেছে নীরব কৃষি বিপ্লব
সোমবার, ২১ জুলাই, ২০২৫
ইউসিটিসি-তে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার: “AI Career: Vibe Coding to Scaled Apps”
সোমবার, ২১ জুলাই, ২০২৫
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা ও ফল উৎসব অনুষ্ঠিত
সোমবার, ২১ জুলাই, ২০২৫
সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক।
সোমবার, ২১ জুলাই, ২০২৫
সমাবেশে যাওয়ায় পথে সড়ক দুর্ঘটনায় দাকোপের জামায়াত কর্মী নিহত।
রবিবার, ২০ জুলাই, ২০২৫
অস্বচ্ছল ব্যক্তির ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা।
রবিবার, ২০ জুলাই, ২০২৫
08
09
10
11
12