ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা মামলায় আছর শেখ নামে এক ব্যক্তি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে মানসিক প্রতিবন্ধী ১৪ বছরের কিশোরিকে ধর্ষণচেষ্টা মামলায় আছর আলি শেখ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ৬ টায় কুদ্দুস শেখের ছোট মেয়ে মানসিক প্রতিবন্ধী নুপুর (১৪)কে রেখে তার বাবা মা বাজারে যায়।  এই সুযোগে একই গ্রামের প্রতিবেশি মকবুল শেখের ছেলে আছর শেখ(৫০) মেয়েটির বাড়িতে গিয়ে জোর করে ঘরে ঢুকানোর চেষ্টা করলে ভুক্তভোগীর চাচা রাজু শেখ দৌড়ে  আসে এবং আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে আছর শেখ পালিয়ে যায়। তারপর ভুক্তভোগীর পরিবার নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এই অভি্যোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে তুলারামপুর এলাকা হতে আছর শেখকে গ্রেফতার করা হয়

ভুক্তভোগী নুপুর নিজ মুখে এহেন ন্যাক্কারজনক ঘটনার বিবরন বলে, আছর দাদা আমাকে জোর করে ঘরে নিয়ে যাচ্ছিলো, খারাও কাজ করার জন্য আমি কাদায় পিছলে পড়ে যায়ে, চেচায় উঠলে সে দৌড় মারে।

এ বিষয়ে ভুক্তভোগীর ফুফু আছর শেখের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন আমার ভাতিজি নুপুর একজন মানসিক প্রতিবন্ধী। প্রায় সময় ওই আছর শেখ  এই ন্যাক্কারজনক কাজ করার চেষ্টা করে। এর আগেও সে অনেকের সাথে এগুলো করেছে স্থানীয়ভাবে শালিস মিমাংসা করে তা মিটিয়ে ফেলে। এরকম কাজ যেনো সে আর কারো সাথে না করতে পারে, আমরা এর সঠিক বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত আছর শেখের ছেলে বুলবুল শেখ বলেন, আমি বাড়িতে ছিলাম এসে শুনি আমার আব্বা আছর আলি শেখ ওই বাড়ির মেয়েকে হাত ধরে টানেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার হয়েছে, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা মামলায় আছর শেখ নামে এক ব্যক্তি গ্রেফতার

আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫