সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী থানা পুলিশের সফল অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশের সফল অভিযানে আজ ৫ আগষ্ট মঙ্গলবার মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মাছেম ওরফে মাছি কে গ্রেফতার করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমানের নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা, এএসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ সদর থানার ধুঞ্চি সিলিমপুর বড় বটতলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত আজাহার হোসেনের পুত্র মোঃ মাছেম ওরফে মাছি কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।














