ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

কক্সবাজার কুরিয়ার সার্ভিসের পার্সেলে ৩ হাজার ৮শত পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

কক্সবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বিশেষ অভিযান চালিয়ে আচার ও অ্যালোভেরার কৌটার ভেতর লুকানো অবস্থায় ৩ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একইসাথে পার্সেলটির প্রকৃত মালিক মো. বাহা উদ্দিন (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকার সদাগর এক্সপ্রেস লিমিটেড নামের কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাউল বাজারস্থ পারভেজ স্টোর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. বাহা উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের চাউল বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে ব্যবসা পরিচালনা করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে রাখা একটি পার্সেল থেকে ৩৮শ পিস ইয়াবা উদ্ধার করি। ওই পার্সেলে বিভিন্ন ধরনের আচার, বাদাম ও ‘অ্যালোভেরা থানাকা’ লেখা দুটি কৌটার ভেতর ইয়াবাগুলো বিশেষ কায়দায় লুকানো ছিল।

তিনি আরও বলেন,পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও পার্সেল বুকিং তথ্য বিশ্লেষণ করে ইয়াবার প্রকৃত মালিক বাহা উদ্দিনকে তার মালিকানাধীন চাউল বাজার এলাকার পারভেজ স্টোর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজার কুরিয়ার সার্ভিসের পার্সেলে ৩ হাজার ৮শত পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫