ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল

স্টাফ রিপোর্টার

ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫ খ্রি:কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার গ্রামের আজু মেম্বারবাড়ীর সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস–এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ায় দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার আখি–এর উপর প্রকাশ্যে বর্বরোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত নয়, বরং গোটা সাংবাদিক সমাজের উপর এক গভীর ষড়যন্ত্র ও ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন—“একজন নারী সাংবাদিককে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা প্রমাণ করেছে, মাদক ব্যবসায়ী চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিক সমাজের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাই—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন—“সত্য প্রকাশের কারণে একজন সাংবাদিকের উপর হামলা মানে জাতির কণ্ঠরোধ করার চেষ্টা। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদাররা যত শক্তিশালীই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ দেশের বিভিন্ন জেলার মানববন্ধন পালন করতে বাধ্য হবে, আর এর দায়ভার কোনোভাবেই প্রশাসন এড়াতে পারবে না।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ঘোষণা করেছে—

১. সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।

২. হামলাকারী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

৩. যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সারাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই-বোন ও বন্ধুগণ—

১. আপনারা সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে যান, কোনো অবস্থাতেই কলম থামাবেন না।

২. নিজ নিজ অবস্থান থেকে সবাই প্রতিবাদ জানান, নীরবতা কোনো সমাধান নয়।

৩. ভয় পেলে মুখ লুকিয়ে থাকুন, কিন্তু মনে রাখবেন,নীরবতার দায়ভার একদিন আপনাকেই বহন করতে হবে।

– বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৭:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫