ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ

খুলনায় সাবেক সাংসদ মিজান পুনরায় গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা – ২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলা কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে খুলনা জেলা কারাগার থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। খুলনা জেলা কার্যালয়ের জেলার মুনীর হুসাইন বলেন, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছেন। জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। রায়ের পর থেকে তিনি ঢাকা কাশেমপুর কারাগারে ছিলেন। এবছরের ২৩ মে কাশিমপুর থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। তবে পুনরায় তিনি গ্রেফতার হয়েছেন কিনা তার জানা নেই। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ধার দিকে তাকে কারাগারের সামনে থেকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি। তবে একটি সুত্র জানায় সাবেক সংসদ মিজান খুলনা জেলা কারাগারের সামনে থেকে গ্রেফতারের সংবাদ শুনে পরিবারের সদস্যরা গোয়েন্দা কার্যালয়ের সামনে হাজির হন। উল্লেখ্য, জ্ঞাত আয়  বহিভুত সম্পদ  অর্জন অভিযোগ প্রমানিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-  ৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় সাবেক সাংসদ মিজান পুনরায় গ্রেফতার।

আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫