ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার ফরিদপুরে সাংবাদিকতার পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

ভাঙ্গায় স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করে আলোচনায় এসেছেন মৃত আয়নাল মোল্লার ছেলে রিপন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মোল্লা প্রথম স্ত্রীকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং কিছুদিন আগে নববিবাহিত স্ত্রীকে নিজ বাড়িতে তুলে আনেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন এবং তারা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, রিপন মোল্লা দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে নতুন স্ত্রীকে বাড়িতে আনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে প্রথম স্ত্রীর পরিবারের একজন সদস্য জানান, “রিপন আমার বোনের সঙ্গে কোনো কারণ ছাড়াই খারাপ আচরণ করত। এখন আবার দ্বিতীয় বিয়ে করে ঘরে তুলেছে। আমরা ন্যায়বিচার চাই।”
তবে অভিযুক্ত রিপন মোল্লার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
স্থানীয় কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিষয়টি জানার পর তারা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন। যদি তা সম্ভব না হয়, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এমন বেআইনি ও অনৈতিক কাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে সমাজে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গায় স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

আপডেট সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫