ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযান: লাইসেন্সবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে সতর্কতা ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার

রাজশাহীর তানোরে স্কুলের সামনে থেকে কিশোরী অপহরণ পরিবারের কান্না, এলাকায় উদ্বেগ—চেনেন এমন কেউ থাকলে যোগাযোগের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমন চৌধুরী স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলার তানোর থানা এলাকার গুবীর পাড়া গ্রামে স্কুলের সামনে থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়েছে গত 2/12/2025 সকালে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে তাকে আর পাওয়া যায়নি অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা কৌশলে তাকে তুলে নিয়ে যায় বলে মনে করছেন স্বজনরা।

অপহৃত কিশোরীর নাম মোছাঃ লামিয়া। তার বয়স আনুমানিক ১২–১৩ বছর। পরিবার জানায়, প্রতিদিনের মতো লামিয়া স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে না আসায় উদ্বিগ্ন হয়ে খোঁজ করলে সহপাঠীদের কাছ থেকে তারা জানতে পারেন—স্কুলের সামনে তাকে আর দেখা যায়নি।

ঘটনার পর পুরো এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। লামিয়ার মা বারবার মূর্ছা যাচ্ছেন, আর বাবা দিশেহারা হয়ে ছুটছেন বিভিন্ন জায়গায়। পরিবারের দাবি, তাদের কারও সঙ্গে শত্রুতা নেই, তাই এ ঘটনার কারণ তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারীরা আশপাশের সম্ভাব্য রুট চিহ্নিত করে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি নিকটবর্তী দোকান ও রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, দিনের বেলায় স্কুলের সামনে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত লামিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কেউ মোছাঃ লামিয়াকে চিনে থাকেন, বা তার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে:
📞 ০১৬৩৯৪৮০৯২১
📞 ০১৯৩৯৪৫৪৯৪৯

পুলিশ বলেছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং লামিয়াকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীর তানোরে স্কুলের সামনে থেকে কিশোরী অপহরণ পরিবারের কান্না, এলাকায় উদ্বেগ—চেনেন এমন কেউ থাকলে যোগাযোগের আহ্বান

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫