ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার ’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা ’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার‌ কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা ’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌

গত ৫ ডিসেম্বর ‌ তারিখ ভোর আনুমানিক ৪ টার  সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার অটোভ্যান চালক ফিরোজ মোল্যার অটোভ্যানে করে মাছ ক্রয়ের উদ্দেশ্যে মুকসুদপুরের উদ্দেশ্যে রওনা হন। ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায়

পৌঁছালে একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি‌ ধারালো অস্ত্র নিয়ে নেমে এসে অটোভ্যান চালক ফিরোজ মোল্যাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তারা অটোভ্যান চালকের নিকট হতে অটোভ্যানটির চাবি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ ক্রয়ের নগদ অনুমান ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে

তার মৃতদেহ রাস্তার পার্শ্বে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রাখে এবং অটোভ্যানটি রাস্তার পার্শ্বে রেখে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীদের যাতায়াতের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনার পর উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার   রাত আনুমানিক ৯:৪৫  মিনিটে  র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায়

ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা

থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যা (৪২), পিতা- মৃত কাদের মোল্যা,

সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার ’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা ’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫