ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃষকলীগ নেতা দোলনের বিরুদ্ধে মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃষকলীগ নেতা ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দোলনকে স্বৈরাচারী শাসনব্যবস্থার সহযোগী ও খুনি হাসিনার দোসর আখ্যা দিয়ে তার দ্রুত গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থী ও যুবক মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী শাসনের সময় সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ নতুন মুখোশ পরে আবারও নির্বাচনের মাঠে নামার চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করেছে—তাদের রাজনীতিতে ফেরার কোনো নৈতিক অধিকার নেই। দোলনের মতো স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বোয়ালমারীসহ সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো এলাকায় কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃষকলীগ নেতা দোলনের বিরুদ্ধে মশাল মিছিল

আপডেট সময় : ০৬:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫