ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ভাঙ্গার চন্দ্রীদাসদীতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্দ্রীদাসদী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চন্দ্রীদাসদী এলাকায় মাদক লেনদেন চলছে। এ তথ্যের ভিত্তিতে ভাঙ্গা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মোসাঃ ময়না খাতুন (৪০) — স্বামী: আইয়ুব শেখ, গ্রাম: চন্দ্রীদাসদী, থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর — কে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গার চন্দ্রীদাসদীতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬