ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর 

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের সরকারি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ও মৎস্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর এলাকায় অবস্থিত এএ, এস ফেব্রিক্স এগ্রো নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে ফরিদপুর জেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম (এসি ল্যান্ড), সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন খান এবং কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়, চায়না দুয়ারী জাল ব্যবহার পরিবেশ ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকার কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছ ও পোনা ধ্বংস হয়ে জলজ পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ কারণে পরিবেশ ও মৎস্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল উৎপাদন, মজুদ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

আপডেট সময় : ১২:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬