ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

ফরিদপুর সদরে বিএসটিআই ও টাস্কফোর্সের মোবাইল কোর্ট,৫ প্রতিষ্ঠানে মামলা, জরিমানা ১২ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুর জেলার সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যের মান নিশ্চিত করতে যৌথ টাস্কফোর্সের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্টে মেসার্স খান এন্ড সন্স, ভাঙ্গা রাস্তার মোড়, গোয়ালচামট এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার গ্যাসের ওজন যাচাই করে পরিমাপে সঠিক পাওয়া গেলেও কোম্পানি থেকে গ্যাস ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স ফরিদপুর গ্যাস সাপ্লাই, একই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির সিলিন্ডার গ্যাসের ওজন যাচাইয়ে পরিমাপ সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। তবে গ্যাস বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এছাড়া বটতলা বাজারে অবস্থিত মেসার্স আজম স্টোর ও মেসার্স নিবির রাইহান ভ্যারাইটিজ স্টোর-এ ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী পৃথকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, মেডিকেল রোডে অবস্থিত মা-মনি ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দ্বীপ্ত চক্রবর্তী, জনাব নাজমুন্নাহার নাঈম এবং জনাব মোঃ তন্ময় ইসলাম পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) জনাব মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বিএসটিআই ফরিদপুরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদরে বিএসটিআই ও টাস্কফোর্সের মোবাইল কোর্ট,৫ প্রতিষ্ঠানে মামলা, জরিমানা ১২ হাজার টাকা

আপডেট সময় : ১০:১৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬