ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

ফরিদপুর সদর কৃষ্ণনগর ইউনিয়নে অবৈধ মাটি উত্তোলন, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শেখপাড়া সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জানা যায়, লিটন নামে এক মাটি ব্যবসায়ীর নেতৃত্বে কয়েক মাস ধরে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আশেপাশের জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।

এলাকাবাসী জানান, মাটি কাটার কারণে জমির স্থিতিশীলতা নষ্ট হয়ে পড়েছে। অনেকেই রাতে আতঙ্কে ঘুমাতে পারেন না। বিশেষ করে ছোট ছোট শিশুরা ভয়ে ঘুমের মধ্যেই চমকে উঠছে।

স্থানীয়দের অভিযোগ, কেউ প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয়। এমনকি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ডকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অবৈধ মাটি উত্তোলন বন্ধ করা না হলে রাস্তাঘাট, বসতবাড়ি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদর কৃষ্ণনগর ইউনিয়নে অবৈধ মাটি উত্তোলন, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৯:১৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬