ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

জোয়াইড় মোড়ে মাদকবিরোধী মানববন্ধন: সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার জোয়াইড় মোড়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। জোয়াইড় মোড় বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ শফিকুল আলম (রানু মিয়া), এবং সঞ্চালনা করেন গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মাকসুদ আলী (বিন্দু), গেরদা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী খান, স্বাধীন যুব কল্যাণের সভাপতি তুষার মাহমুদ আকমান, হাবেলী দয়রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিম মাস্টার, ইউপি সদস্য আকতারূজান পারভেজ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশাররফ হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের জন্য মাদকমুক্ত বাংলাদেশ গড়া অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করেন, জোয়াইড় মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যার কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গেছে।
বক্তারা আরও জানান, সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে মাদক ব্যবসায়ী নয়ন ঘোষ, জুয়েল খানসহ ৭-৮ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক সময় প্রশাসন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও পরে রহস্যজনকভাবে তারা ছাড়া পেয়ে যায়, যা সাধারণ মানুষের মাঝে হতাশা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এসব অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক।
মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, এলাকায় যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের একটি তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। একইসঙ্গে যেসব জনপ্রতিনিধি মাদকসেবী ও ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদেরকে ভবিষ্যতে ভোট না দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং জোয়াইড় মোড় এলাকাকে মাদকমুক্ত করতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জোয়াইড় মোড়ে মাদকবিরোধী মানববন্ধন: সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

আপডেট সময় : ০১:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬