ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্ত দাবি বঞ্চিতদের। ‎কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা নিয়ম নীতি ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন

সাক্ষ্য দেওয়ার জেরে নৃশংস হামলা, যুবকের হাত-পা বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন হায়দার মুন্সি (৩৫) নামের এক ব্যক্তি। এ সময় তার ছোট ভাই সুজন মুন্সিকেও কুপিয়ে জখম করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার মৃত ধলা মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের কয়েকজনের সঙ্গে হায়দার মুন্সির বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষরা তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ সময় তার ছোট ভাই এগিয়ে গেলে তাকেও হামলার শিকার হতে হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হায়দার মুন্সির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং হাত-পায়ের মারাত্মক ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পূর্বের একটি মামলায় সত্য সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা আরও জানান, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
আহত সুজন মুন্সি বলেন, “আমার ভাই সত্য কথা বলেছিল বলেই আজ তার এই অবস্থা। আমরা এর সঠিক বিচার চাই।”
এদিকে আহতদের মা নিলু খাতুন কান্নাজড়িত কণ্ঠে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চরভদ্রাসন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পূর্ব বিরোধ রয়েছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাক্ষ্য দেওয়ার জেরে নৃশংস হামলা, যুবকের হাত-পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬