ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার ফরিদপুরে সাংবাদিকতার পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

সালথায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।

ফরিদপুরের সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের জুগিডাঙ্গা এলাকায় কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন সত্তার মাতুব্বরের ছেলে জয়নাল মাতুব্বর ও নাসির রাসেল নামে দুই বালু ব্যবসায়ী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় এলাকায় পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ড্রেজারের পাইপ রাস্তার ওপর দিয়ে নেওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এলাকাবাসী একাধিকবার পাইপ রাস্তার নিচ দিয়ে নেওয়ার অনুরোধ করলেও অভিযুক্তরা তা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ড্রেজারের বিকট শব্দে অসুস্থ রোগীরা স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না এবং ছোট শিশুদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদ করতে গেলে জয়নাল ও রাসেল বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, তারা নিজেদের প্রভাবশালী দাবি করে বলেন যে ইউএনও ও এসি ল্যান্ড অফিস থেকে অনুমতি নেওয়া হয়েছে, তাই তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত বালু ব্যবসায়ীদের গ্রেফতার, ড্রেজার জব্দ এবং অবৈধ পাইপ অপসারণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী।

আপডেট সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬