ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

সদরপুরের চর বিষ্ণুপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাংগী মসজিদ ও স্কুলসংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে লিটন নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এছাড়া ড্রেজারের পাইপ থেকে সড়কে নিয়মিত বালু পড়ায় পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ ড্রেজার অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তবে এ বিষয়ে অভিযুক্ত লিটনের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরের চর বিষ্ণুপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬