সংবাদ শিরোনাম ::
নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

রিপোর্টারঃতুহিনুর রহমান আনোয়ার
ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আজ বিকেল ৩টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, জনতা ব্যাংকের মোড় থেকে আড়ংয়ের মোড় পর্যন্ত এবং থানার মোড় থেকে ময়রা পট্টি, বেইলি ব্রিজের গোড়া হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হবে।
অভিযানকে ঘিরে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থাপনা মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। শহরের যানজট নিরসন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযান এলাকা:
জনতা ব্যাংকের মোড় , আড়ংয়ের মোড়,
থানার মোড় , ময়রা পট্টি , বেইলি ব্রিজের গোড়া , জনতা ব্যাংকের মোড়

















