সংবাদ শিরোনাম ::
কর্ণফুলী উপজেলা ওলামা দল’র আহ্বায়ক কমিটি অনুমোদন: হাফেজ আবদুল করিম আহ্বায়ক মনোনীত
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
ফ্যাসিস্ট আ’লীগমুক্ত বাংলাদেশ বিনিমার্ণের দায়িত্ব তরুণ প্রজন্মের
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
ঢাকার উত্তরার দিয়া-বাড়ী মাইলস্টোন ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
রাজবাড়ীতে সরকারী টাকা আত্মসাৎ, ধরা পড়ে অর্ধেক টাকা ফেরত দিলেন, তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
বরাদ্দ কম, কেসিসিতে বাজাটের আকার কমেছে ২৬০ কোটি টাকা। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সড়ক, অবকাঠামো ও জলাবদ্ধতা নিরসনে গত চার বছরে নতুন কোন প্রকল্প অনুমোদন হয়নি। পুরাতন প্রকল্প গুলো চলতি বছর শেষ হচ্ছে। এতে কমে গেছে খুলনা মহানগরীর উন্নয়নের আসা সরকারি বরাদ্দ। মাত্র এক বছরের ব্যবধানে কেসিসির বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারনে দুর্যোগ প্রবন উপকূলীয় মহানগর খুলনায় নানা সংকট চলছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনের জন্য বেশকিছু খাল খনন ও অনেক এলাকায় ড্রেন নির্মান বাকি। কেসিসির অভ্যন্তরীন অবকাঠামো সংকটও প্রকট। নগরীর বেশিরভাগ সড়কের সংস্কারও জরুরি। এজন্য কেসিসির ভৌত অবকাঠামো উন্নয়ন নামে একটি প্রকল্প নিয়ে চিঠি চালাচালি চলছে চার বছর ধরে। দ্রুত প্রকল্পটি অনুমোদন এবং বরাদ্দ না বাড়ালে খুলনার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। কেসিসি সুত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে প্রকল্প দুটি ২০১৮ সালের সেপ্টেম্বরে অনুমোদন হয়।প্রায় ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। এর মধ্যে সড়ক মেরামতের প্রকল্পটি গত অর্থ বছরে শেষ হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হচ্ছে চলতি অর্থ বছরে। ২০২১ সালে অনুমোদন হওয়া কেসিসির বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও চলতি অর্থ বছরে শেষ হচ্ছে। এরপর সরকারি অর্থায়নে চলা কোনো প্রকল্প কেসিসিতে থাকছে না। কেসিসির হিসাব বিভাগ থেকে জানাগেছে, কর্পোরেশনের নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা, কর্মচারীদের বেতন- ভাতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের পুরোটাই আসে প্রকল্পের অনুকুলে সরকারি বরাদ্দ এবং দাতা সংস্থার অনুদান থেকে। ফলে নতুন কোন প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন কাজে বরাদ্দ পাওয়া যাবে না। সুত্রটি জানায়, ২০২২-২৩ অর্থ বছরে কেসিসির বাজেটের আকার ছিল ৮৬১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ১ হাজার ৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ছিল ৯৮১ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তুত করা হয়েছে ৭২১ কোটি টাকার বাজেট। চলতি মাসেই এ বাজেট ঘোষণা করা হতে পারে। কেসিসির বাজেট কাম একাউন্ট অফিসার মো: মনিরুজ্জামান জানান, সরকারি প্রকল্প কমে যাওয়ায় অর্থ বরাদ্দও কমছে। এজন্য বাজেটের আকারও ছোট হচ্ছে। হিসাব শাখার কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে কেসিসির উন্নয়ন কাজে সরকারি বরাদ্দ পাওয়াগেছে ৩১৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এসেছে ২২৯ কোটি টাকা। চলতি অর্থ বছরে ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ক্রামান্বয়ে কমতে থাকা উন্নয়ন বরাদ্দের কারনে নগরীর কাংখিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রকল্প গত জুনে শেষ হয়েছে। অন্য কয়েকটি সড়ক, জিয়াহল কমপ্লেক্স, ওয়ার্ড অফিস, ড্রেন নির্মানের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি নিয়ে চার বছর ধরে চালাচালি চলছে। সার্বিক বিষয় নিয়ে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নের জন্য নেওয়া বড় প্রকল্প গুলো দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। পাশাপাশি দাতা সংস্থার অনুমোদিত প্রকল্পের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
খুমেক হাসপাতালে করোনায় যুবকের মৃত্যু।
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত’: ফজলুর রহমান
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
বালিয়াকান্দিতে রফিকুল ইসলাম কৃষি অফিসার হিসেবে যোগদানের পর ঘটেছে নীরব কৃষি বিপ্লব
Amit
সোমবার, ২১ জুলাই, ২০২৫
জনপ্রিয় সংবাদ
শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
শোক সংবাদ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম ::










