পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলিমুজ্জামান মিলন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী আসির উদ্দিন এবং নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় প্রবাস জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ আতোয়ার। তিনি দালালের খপ্পরে পড়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে বিদেশে যেতে আগ্রহীদের বিএমইটি কার্ড গ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদভাবে বিদেশ যাওয়ার আহ্বান জানান বক্তারা।
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
০১৭৫৭৬০২৮৯৮


























