ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় শাখাওয়াত হোসেন মোল্লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

পদ্মা সেতুতে কোনো ধরনের হয়রানি এবং কোন রকম ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। এতে পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি।পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর গতকাল ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা যা গত বছরের তুলনায় বেশি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ দৈনিক নয়া দিগন্তকে জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি ও মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল বুথ চালু রাখা হয়েছে।ফলে দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

###শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ২০-০৩-২০২৬
মোবাঃ০১৭১১-০২৭৫১১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় শাখাওয়াত হোসেন মোল্লা

আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬