সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি বাজারের সাবেক ব্যবসায়ী রজব মেলেটারির জানাজা সম্পন্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের পরিচিত সাবেক ব্যবসায়ী রজব আলী (রজব মেলেটারি)-এর জানাজা আজ সোমবার সকাল ১১টায় বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি তালপট্টি এলাকার স্থায়ী বাসিন্দা রজব আলী দীর্ঘদিন ধরে বাজারে সুনাম ও সততার সঙ্গে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্বসহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার রুহের মাগফিরাত কামনা করে পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।


























