ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক 

চরযোশোরদীতে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে পথ বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপে সমাধানের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন, নগরকান্দা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামে দুই ভাই—আহমদ ও মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ইসলামী স্কলার মুহাম্মদ শাহাদাত বীন মাদানীর বাড়িতে যাওয়ার চলাচলের পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর খবর পেয়ে শুক্রবার নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তাঁর হস্তক্ষেপে পথের বাঁধা বেড়াটি খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, স্থানীয় বিএনপি নেতা রিজু, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বন্দ্বে জড়িত উভয় পক্ষকে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চরযোশোরদীতে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে পথ বন্ধ: প্রশাসনের হস্তক্ষেপে সমাধানের উদ্যোগ

আপডেট সময় : ০৭:০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫