ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

আলী আজিম জামিনে মুক্তি পেলেই কর্মবিরতি প্রত্যাহার করবে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন – গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে মীর মোকসেদ আলী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান : খুলনা

খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম জামিনে মুক্তি পেলেই শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করবে। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের খালিশপুর নতুন রাস্তা কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক মীর মোকসেদ আলী। এ সময় তিনি বলেন, আজ বিকাল সাড়ে ৪ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) এর সাথে আমাদের ৪ টি সংগঠনের মতবিনিময় হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা তিনটি সংগঠনের শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে মতবিনিময় করি। তারা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করতে বলে এবং আলী আজিমের জামিনের ব্যাপারে ঢাকার উদ্ধর্তন পুলিশ কর্মকর্তারা দেখবেন বলে জানান। কিন্তু আমরা বৈঠকে তাদের জানিয়েছি শ্রমিক নেতৃবৃন্দের দাবি তাদের নেতার জামিন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবে না। আগামীকাল সারা বাংলাদেশে ১ বেলা ধর্মঘট চলবে।এর পরও তাদের দাবি সুষ্ঠু ভাবে আদায় না হলে সারাদেশ ব্যাপি লাগাতার কর্মবিরতি চলবে। এছাড়াও আগামীকাল সকালে শ্রমিক নেতৃবৃন্দদের সাথে বেঠক করা হবে বলে জানান। তিনি আরো বলেন, একটি মহল তেল সেক্টরে অরাজকতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে আলী আজিমকে গ্রেফতার করা হয়। এছাড়াও আমাদের অনেক নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহারের দাবি জানান।গত ২৬ তারিখ ট্যাংকলরী শ্রমিক নেতা আলী আজিমকে গ্রেফতার করায় শ্রমিকরা পদ্মা, মেঘনা,যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে কর্মবিরতিতে যায় শ্রমিক নেতৃবৃন্দ। এতে ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গেল সংকট দেখা দিয়েছে পেট্রোল পাম্প গুলোতে। গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মো: মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক মো: আলামিন,অর্থ সম্পাদক ইমদাদুল হক,মিজানুর রহমান মিজু সহ শ্রমিকনেতৃবৃন্দ । এদিকে আজ দ্ধিতীয় দিনের মত খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ের সামনে তাদের নেতার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে শ্রমিকনেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলী আজিম জামিনে মুক্তি পেলেই কর্মবিরতি প্রত্যাহার করবে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন – গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে মীর মোকসেদ আলী।

আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫