রাজশাহীতে তাঁতি দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর তাঁতি দলের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় নগরীর সিএমবিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ মনসুর আলী স্বপন। অনুষ্ঠানের সঞ্চালনা মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক করেন মিলন শেখ এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোশারফ হোসেন কাজল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতি সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন দপ্তর সম্পাদক ইলিয়াস আহমেদ, প্রচার সম্পাদক সৈয়দ মিলটন দেওয়ান, কাশিয়াডাঙ্গা থানা তাঁতি দলের সভাপতি সারিকুল ইসলাম, রাজপাড়া থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর, বোয়ালিয়া থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান আকাশ, মতিয়ার থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বকুল ও সাধারণ সম্পাদক মনজুর রহমানসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
তাঁতি দলের নেতারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সেনা ও জনতার ঐক্যে জাতীয় জীবনে নতুন অধ্যায় সূচিত হয়েছিল। তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।।




















