ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

সদর উপজেলার গুহলক্ষীপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ২২ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুরের সদর উপজেলার গুহলক্ষীপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গুহলক্ষীপুর এলাকায় মাদকদ্রব্য লেনদেন চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য এবং স্থানীয় কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ রাতুল শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতের পিতা মোঃ শেখ সিদ্দিক মিয়া। তার বাড়ি গুহলক্ষীপুর গ্রামে, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদর উপজেলার গুহলক্ষীপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ২২ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬