ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা অনুষ্ঠিত তীব্র তাপদাহে পথচারীদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট: ভাঙ্গা রাস্তার মোড়ে পানি ও হাতপাখা বিতরণ শ্রমিকের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং একজন সংগ্রামী মায়ের গল্প ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ পাটখেত থেকে উদ্ধার  অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা ফরিদপুরে অতিরিক্ত তাপদাহে জনজীবন দুর্বিষহ, বিপাকে শ্রমজীবী মানুষ ও কৃষক নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, বড় হামলার পরিকল্পনা স্থগিত ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা সদরপুরে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার

ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত বিএসটিআই’র সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযানে তেল পরিমাপে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ মে ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বাহিরদিয়া, কোমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে “ইব্রাহিম ফিলিং স্টেশন” নামীয় প্রতিষ্ঠানের পেট্রোল-১, পেট্রোল-২, অকটেন-১ ও ডিজেল-১ ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে প্রতি ১০ লিটার জ্বালানি পরিমাপে যথাক্রমে ৯০০ মিলিলিটার, ৯০০ মিলিলিটার, ৮৫০ মিলিলিটার এবং ৪৮০ মিলিলিটার কম পাওয়া যায়।
এ অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনটির সংশ্লিষ্ট ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেয় বিএসটিআই কর্তৃপক্ষ।
অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক (মেট) মোসাঃ আলেয়া খাতুন এবং পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান।
বিএসটিআই সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

আপডেট সময় : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬