ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

সাংবাদিক গালিব মাহাবুবের নতুন জীবনের সূচনা, সকলের কাছে দোয়া প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তরুণ সাংবাদিক গালিব মাহাবুব। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করে তিনি তাঁর নবাগত সহধর্মিণীর হাত ধরে সুখী ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। এ উপলক্ষে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।

বিবাহোত্তর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক গালিব মাহাবুব বলেন, “দীর্ঘদিন যাবৎ আমি অপেক্ষার প্রহর গুনে গুনে পার করছিলাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। চিরকুমার কল্যাণ সমিতির সদস্য হিসেবে আজ আমি মুক্তি পেয়েছি। সারাজীবনের জন্য একজন জীবনসঙ্গিনীকে নিয়ে নতুন সংসার গড়ার যাত্রা শুরু করলাম। সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই, যেন আমরা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারি।”

পরিবারের সদস্যরা জানান, অত্যন্ত আনন্দঘন ও পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নবদম্পতির নতুন জীবনকে ঘিরে উভয় পরিবারের সদস্যদের মাঝেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সাংবাদিক গালিব মাহাবুবের সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

দৈনিক ফরিদপুর মহানগর বার্তা পরিবারের পক্ষ থেকেও নবদম্পতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁদের দাম্পত্য জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও কল্যাণে পরিপূর্ণ করে তুলুন—এই কামনা সকলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক গালিব মাহাবুবের নতুন জীবনের সূচনা, সকলের কাছে দোয়া প্রার্থনা

আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬