ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়জুল্লা (৩৯) নামে তিন সন্তানের জনক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
শুক্রবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগের পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভুক্তভোগী কিশোরীর চাচী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে কিশোরীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর এক স্বজন বলেন, “মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় আত্মরক্ষার সক্ষমতা সীমিত ছিল। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
কিশোরীর চাচী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি কিশোরীকে আতঙ্কিত ও কান্নারত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “এ ধরনের অপরাধের কঠোর বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বেড়ে যাবে।”
তবে অভিযুক্ত ফয়জুল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রতিবন্ধী নারী ও শিশুরা সাধারণ মানুষের তুলনায় যৌন সহিংসতার বেশি ঝুঁকিতে থাকে। আত্মরক্ষা, প্রতিবাদ কিংবা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও তারা নানা সীমাবদ্ধতার সম্মুখীন হয়। ফলে এমন অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬