ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুর ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের আসন্ন নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠক এম. টি. আখতার টুটুল। দীর্ঘদিন ধরে তিনি সমিতির সদস্যদের কল্যাণে কাজ করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি সমিতির সদস্যদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে এম. টি. আখতার টুটুল বলেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁর প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, “ডায়াবেটিস রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের সেবার গুণগত মান বৃদ্ধি, সদস্যদের মতামতের যথাযথ মূল্যায়ন এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে আমি কাজ করতে চাই। ডায়াবেটিক সমিতি কেবল একটি চিকিৎসাসেবা কেন্দ্র নয়, এটি মানুষের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক।”

টুটুল আরও বলেন, “সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি কার্যকর, সেবামুখী ও জনকল্যাণধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি সদস্যের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।”

সমিতির একাধিক সদস্যের মতে, এম. টি. আখতার টুটুল একজন দক্ষ সংগঠক, মানবিক ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, আন্তরিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ফরিদপুর ডায়াবেটিক সমিতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আসন্ন নির্বাচনে সমিতির সদস্যদের দোয়া, সহযোগিতা, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম. টি. আখতার টুটুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল

আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬