ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩ দুদকের ইনভেন্টরি শুরু: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট-টাই ও মূল্যবান সামগ্রী জুলাই বিপ্লবের দুই বছর: শিবচরে হৃদয়ের পরিবারে শুধুই শূন্যতা ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ দীর্ঘ ১৭ বছর পর মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম  ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে শিরোপা সাদা দলের ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন সাদা দল ভাঙ্গায় র‍্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, মাদক পরিবহনের কাভার্ড ভ্যান জব্দ কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের হামলার প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান জেলা প্রতিনিধি, রাজশাহী:

ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল তিনটার দিকে রুয়েটের প্রধান ফটকসংলগ্ন তালাইমারি মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা পাসধারীরা ইতোমধ্যে দশম গ্রেডে চাকরি নিশ্চিত করেছে। এখন তারা নবম গ্রেডের দাবিও করছে, যা তারা প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে মনে করেন। এসব দাবির প্রতিবাদে ঢাকার শাহবাগে বুধবার দুপুরে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

রুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের উচ্চ গ্রেডভিত্তিক নিয়োগ ও দাবির বিরুদ্ধে আন্দোলন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের হামলার প্রতিবাদ

আপডেট সময় : ০৯:২২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫