ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার

গভীর রাতে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতির বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর থেকে প্রকাশিত

ফরিদপুরে গভীর রাতে ফরিদপুর পৌরবাস টার্মিনালে সাদ পরিবহন নামে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।সাদ পরিবহনের আগুনে বাসের ভিতরের পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।বুধবার ১৫- জানুয়ারী-২৫ দিবাগত রাত অনুমান ১টার সময় ফরিদপুর পৌরবাস টার্মিনালে সাদ পরিবহনের আগুন লাগার ঘটনা ঘটে। এসময় সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস বলেন, ‘বুধবার রাতে মাগুরা থেকে ট্রিপ মেরে ফরিদপুরে এসে গাড়িতে তেল ভরে বাসটি ফরিদপুর পৌরবাস টার্মিনালে গাড়িটি পার্কিং করে রেখে রাতের খাওয়াদাওয়া শেষে গাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ১টার সময় গাড়ির মধ্যে হঠাৎ আগুনের তাপ অনুভূতি হওয়ায় ঘুম ভেঙে যায়। তখন দেখি গাড়ির পিছনের অংশে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তখন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করলে, স্ট্যান্ডে থাকা অন্যান্য গাড়ির লোকজনেরা দ্রুত এগিয়ে আসেন। এসময় তিনি আরও বলেন, জরুরিসেবা ৯৯৯-এ ফোন করলে দ্রুততম সময়ের মধ্যে ফরিদপুর ফায়ার সার্ভিসের ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় তিনি বলেন গাড়ির পেছনের গ্লাস ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজন জানান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকীর ওপর কিছুদিন আগে তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন আগুন লাগার খবর শুনে রাতেই ঘটনাস্থলে যাই। ফরিদপুর পৌরবাস টার্মিনালে পার্কিং করে বাসটি রাখা আগুন দিয়েছে দুর্বৃত্তরা আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গভীর রাতে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতির বাসে আগুন

আপডেট সময় : ০১:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫