ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন এবং ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ১২ জুন সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য।

এরই ধারাবাহিকতায় গত ১১ জুন বুধবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণ, ছাত্র ও কর্মজীবী মানুষের সম্পৃক্ততায় পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ৬০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর‌া হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় জনগণ ও বিওপির (২ বিজিবি) সদস্যগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সেন্টমার্টিন এ বসবাসরত জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫