ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

গাজীপুরে ফুটপাত নিয়ে চাঁদাবাজির লাইভ রাতেই সাংবাদিককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৫৬৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি 

গাজীপুরে ৭ আগস্ট-২৫  বিকেলে বেলা একটি ফুটপাত নিয়ে চাঁদাবাজির লাইভ করাই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অর্থাৎ রাতেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পূর্বে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন।

তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।

এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে তবে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করেন নাই।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সারা দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ফুটপাত নিয়ে চাঁদাবাজির লাইভ রাতেই সাংবাদিককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫