অন্তরের আরশে ফেরার পথ… কোয়ান্টাম মেথড কোর্স ও এক ঘণ্টার সাদাকায়নের আত্মশুদ্ধি
- আপডেট সময় : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৩৩৮ বার পড়া হয়েছে

লেখকঃ মাশকুরা আক্তার মুন্নী
একজন কৃতজ্ঞ সাদাকায়ন অনুশীলনকারী হিসেবে আমার আত্মঅনুভব…।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো অন্তরআত্মা সবসময় নিঃশব্দে বলে।”
কখনো কি মনে হয়েছে সবকিছু থাকার পরেও যেন কিছু একটা নেই ?
মুখে হাসি, গায়ে চাকচিক্য, কানে প্রশংসা তবু বুকের গভীরে জমে আছে এক অদ্ভুত শূন্যতা ? আমি জানি এই অনুভব। কারণ আমি নিজেও সেই পথ দিয়ে হেঁটেছি। আর সেই পথের শেষে আমি খুঁজে পেয়েছি কোয়ান্টাম ফাউন্ডেশন। বিশেষ করে, কোয়ান্টামের ‘সাদাকায়ন’ এই এক ঘণ্টার ধ্যানচর্চাই বদলে দিয়েছে আমার জীবন।
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা, নির্দিষ্ট এক ঘণ্টার এই আত্মশুদ্ধির অনুশীলনে আমি প্রথম বুঝি আত্মা কখনো চিৎকার করে না, সে কেবল ফিসফিস করে যা শুনতে হলে, চারপাশের আওয়াজ বন্ধ করে ভেতরের দিকে তাকাতে হয়।
চার ধর্মের আলো: একটাই অভিমুখ
এই আত্মবোধের আলো কেবল কোয়ান্টামে আসার পরই অনুভব করেছি। অথচ চমকপ্রদভাবে দেখি বিশ্বের চারটি প্রধান ধর্মও বারবার এই একই অভ্যন্তরীণ জাগরণের কথাই বলে এসেছে।
✦ ইসলামঃ ধৈর্য, আশা ও আল্লাহর উপর নির্ভরতা…
“আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।”
— সূরা বাকারা ২:২৮৬
“তোমরা হতাশ হবে না… যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই বিজয়ী।”
— সূরা আলে ইমরান ৩:১৩৯
এই আয়াতগুলো বলে দেয় কষ্ট কখনো অনর্থক নয়। ধৈর্য ধরে থাকলে তার ফল অবশ্যই আসে।
✦ খ্রিস্টধর্ম: ঈশ্বরের ছায়া সব সময় পাশে…
“প্রভু ভগ্নহৃদয়দের কাছে থাকেন।”
Psalm 34:18
“তোমার সকল চিন্তা তাঁর উপর অর্পণ করো, কারণ তিনি তোমার যত্ন নেন।”
১ পিতর ৫:৭
বুঝে গেছি আমার কাঁধে চাপানো ভার একা বহন করার নয়। ঈশ্বর আছেন, সহমর্মিতায়, ভালোবাসায় ও মমতায়।
✦ বৌদ্ধধর্ম: মনের শান্তিতেই মুক্তি…
“শান্তি আসে ভেতর থেকে। বাহিরে তা খোঁজো না।”
গৌতম বুদ্ধ
“মনই সবকিছু; তুমি যা ভাবো, তুমি তাই হয়ে যাও।”
এই বাণীগুলো শেখায় যা কিছু বদলাতে চাই, তার শুরু হোক আমার মন থেকে। সাদাকায়ন সেই বদলের অনুশীলন।
✦ সনাতন হিন্দুধর্ম : আত্মসংযমেই অন্তর্জাগরণ..
“যারা কামনা ও ক্রোধমুক্ত, মননিয়ন্ত্রিত ও আত্মজ্ঞানপ্রাপ্ত, তাদের কাছেই আসে শান্তি।”
— ভগবদ গীতা ৫:২৬
“যখন মন শান্ত হয়, তখন আত্মা পায় প্রকৃত প্রশান্তি।”
— কথা উপনিষদ ৬:১০
এই শ্লোকগুলো বলছে প্রকৃত সুখ হলো সংযম ও আত্মজ্ঞানে জন্ম নেওয়া এক নিঃশব্দ আনন্দ।
কোয়ান্টাম: আত্মজাগরণের এক আধুনিক আলয়…
সকল ধর্মের এই অভ্যন্তরীণ যাত্রাকে কোয়ান্টাম দিয়েছে একটি সুন্দর, বিজ্ঞানভিত্তিক কাঠামো।
সাদাকায়নের এক ঘণ্টা শুধু ধ্যান নয় এ এক আত্মার আরশে ফেরার প্রক্রিয়া।
এখানে নেই কোনো চাপ, নেই কোনো বিভাজন আছে শুধু ভালোবাসা, আলো আর আত্মবিশ্বাসের নির্মল অনুশীলন।
এক ঘণ্টা… জীবনের শ্রেষ্ঠ উপহার?
প্রিয় পাঠক, আপনি ভাবতে পারেন যে,
এই এক ঘণ্টা কি বদলে দিতে পারে একটি জীবন ?
আমি বলতে পারি…হ্যাঁ, পারে।
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা, আপনি যদি নিজের জন্য একটি ঘন্টা তুলে রাখতে পারেন, তাহলে আপনি টের পাবেন ভিতরের শব্দ কতটা নিঃশব্দে বদলে দেয় বাইরের পৃথিবীকে।
তাই সাদাকায়নে আসুন।
নিজেকে খুঁজে নিন।
শুধু একবার চেষ্টা করুন শান্তির আলিঙ্গন অনুভব করতে।
“কোয়ান্টাম চেতনাই প্রকৃত সুখী হওয়ার একমাত্র পথ।”
স্থান: ঝিলটুলি ওয়াসিত্ব টাওয়ারের বিপরীতে বালা বাড়ির গলি।
📞 বিস্তারিত জানতে: ০১৭১২-৪১৭০০০
🌐 www.quantummethod.org.bd
কোর্সের সময়সূচি ও স্থান
৪ দিনের জীবনবদলানো প্রশিক্ষণ: আগামী ১৫, ১৬, ১৭, ১৮ আগস্ট-২০২৫
আইডিইবি ভবন, কাকরাইল , ঢাকা।
শ্রদ্ধেয় পাঠকের প্রতি বিনীত অনুরোধ একবার সাদাকায়নে আসুন, আপনার হৃদয়ে একটা সাড়া পড়বে।
হয়তো আপনি সেই মানুষ হবেন, যিনি বলবেন…
“আজ, বহুদিন পর আমি নিজেকে খুঁজে পেয়েছি…”
লেখক পরিচিতি:
একজন কৃতজ্ঞ কোয়ান্টাম মেথড কোর্স সম্পন্নকারী ও নিয়মিত সাদাকায়ন এবং মেডিটেশন অনুশীলনকারী। যিনি কোয়ান্টাম মেথড কোর্স ও সাদাকায়নে নিজের জীবন নতুন করে গড়ে তুলেছেন।
মাশকুরা আক্তার মুন্নী
বৈজ্ঞানিক কর্মকর্তা
(বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি)
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।


























