ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

পত্নীতলায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়ি ও গাছপালা বড় বড় গাছ উপড়ে পড়ায় রাস্তাঘাট বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে আকস্মিকভাবে বয়ে যাওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়।

বিকেল চারটার দিকে আকাশে কালো মেঘ জমে অল্প সময়ের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকায় নেমে আসে বিপর্যয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি ও কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও দোকানের চাল উড়ে গেছে, বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। অনেক ফসলের ক্ষতি হয়েছে এবং বৃষ্টির পানিতে বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে।

নজিপুর পৌরসভাসহ উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় বহু গ্রাম অন্ধকারে নিমজ্জিত। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই তারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাশেদুর রহমান বলেন, “বিকেলের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলো সচল করতে আমাদের ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়ি ও গাছপালা বড় বড় গাছ উপড়ে পড়ায় রাস্তাঘাট বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৭:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫