ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

, রাজশাহী ২ নভেম্বর ২০২৫।

রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সময়োপযোগী উদ্যোগ হবে।

অংশগ্রহণকারীরা রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, লেকচারার ডা. মো. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, মো. রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার এবং ইন্টার্ন নিহাল রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫